ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ নেওয়া সেই কর্মকর্তা প্রত্যাহার

পঞ্চগড় সংবাদদাতা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে প্রত্যাহার করা হয়েছে। টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশন (ঘুষ) গ্রহণের অভিযোগে ছড়িয়ে পড়া ভিডিওর পর তার বিরুদ্ধে এই প্রত্যাহার আদেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা।
এর আগে, গতকাল সোমবার দুপুরে পিআইও বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশনের নামে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে। তার কার্যালয়ে কয়েকজন প্রকল্প সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্যের সঙ্গে অর্থ লেনদেন এবং কমিশন নির্ধারণসংক্রান্ত প্রায় ৪ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ নিয়ে জেলাসহ সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।
তবে বদলির আদেশে এই অভিযোগের বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখার উপসচিব সানজিদা ইয়াসমিন সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (প্রথম শ্রেণি) বাবুল চন্দ্র রায়কে তার বর্তমান কর্মস্থল থেকে (দেবীগঞ্জ) বদলিপূর্বক সংযুক্ত করা হয়েছে। আগামী ২৪ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে (দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে) যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ওই দিন অপরাহ্ণে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।
ইউএনও ইন্দ্রজীত সাহা বলেন, পিআইওর বিরুদ্ধে অভিযোগ উঠার পরেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে অভিযোগের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তাকে বদলির জন্য একটি প্রজ্ঞাপন জারি করে।
তিনি আর বলেন, অভিযুক্ত তার বর্তমান কর্মস্থলেই রয়েছেন। আগামীকাল বুধবার (২৪ জুন) মন্ত্রণালয়ের একটি টিম সরেজমিনে এসে বিষয়টি তদন্ত করবেন।

ঘুষ দাবি: মরদেহ নিয়ে থানা ঘেরাও, এসআই প্রত্যাহার