নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা, অভিযুক্ত ছেলে আটক

পাবনা প্রতিনিধি

পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে মাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলে উদ্দিন সরদারের (৩৫) বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে তাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বিএল বাড়ি ইউনিয়নের লক্ষীকোল জোলাপাড়া গ্রামে ঘটনা ঘটে।
নিহত মায়ের নাম সূর্য খাতুন (৫০)। তিনি লক্ষীকোল জোলাপাড়া গ্রামের মো. লোকমান সরদারের স্ত্রী।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, অভিযুক্ত উদ্দিন সরদার একজন মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হন তিনি। মঙ্গলবার সকালে মা সূর্য খাতুন রান্না করছিলেন। এ সময় ছেলে তার কাছে নেশার টাকা দাবি করেন। মা টাকা না দেওয়ায় তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রান্নাঘরে থাকা কাস্তে দিয়ে মাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় ছেলে উদ্দিন সরদার।
স্থানীয়দের কাছে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গোপন তথ্যের ভিত্তিতে বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী আব্দুল হাকিমের বাড়ি থেকে উদ্দিন সরদারকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য মতে, ওই বাড়ি থেকেই জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তে।
ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

শামীম হত্যা: প্রধান আসামি আমিনীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি