সাবেক রাষ্ট্রদূতের স্ত্রীকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় মাকে ছুরিকাঘাতে খুনের অভিযোগে তাহসিন আরিফ অর্নব (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আফিয়া আক্তার (৬৮) ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত প্রয়াত আবুল কাশেমের স্ত্রী।
শনিবার (৩১ অক্টোবর) বিকালে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, এদিন ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে ধানমন্ডির ৯/এ সড়কের একটি ফ্ল্যাটে এই হত্যাকাণ্ড ঘটে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘুমন্ত মায়ের কক্ষে গিয়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন অভিযুক্ত তাহসিন। এতে আফিয়া আক্তারের মুখ ও গলায় গুরুতর জখম হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে মা ও ছেলে আলাদা কক্ষে ঘুমিয়ে ছিলেন। আজ (শনিবার) সকালে তাহসিন পাশের কক্ষে গিয়ে মাকে ছুরিকাঘাত করেন। পরে বাসার গৃহকর্মী ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য পায়। খবর পেয়ে পুলিশ বাসা থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি ইমদাদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নিহত আফিয়া আক্তারের দুই ছেলের মধ্যে বড় ছেলে কয়েক বছর আগে মারা গেছেন। তাই ছোট ছেলে তাহসিনের সঙ্গেই তিনি ওই ফ্ল্যাটে বসবাস করতেন। ঘটনার পর খবর পেয়ে বাসা থেকে তাহসিনকে আটক করা হয়। পরে আফিয়া আক্তারকে হত্যার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওসি আরও বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

খুলনায় ‘ব্লেড বাবুর’ স্ত্রীকে গুলি করে ও কুপিয়ে হত্যা