শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা: ৪৫ ঘণ্টা পর মামলা

পাবনা প্রতিনিধি

পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে শ্রমিক লীগ ও শ্রমিক দলের দুই নেতাকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে মামলা করা হয়েছে। ঘটনার ৪৫ ঘণ্টা পর শনিবার (৩১ অক্টোবর) বিকালে নিহত শ্রমিক দল নেতার ভাই রুবেল হোসেন বাদী হয়ে আতাইকুলা থানায় মামলাটি দায়ের করেন।
আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন দুষ্কৃতিকারীকে আসামি করা হয়েছে।
তবে ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কোনো ক্লু উদঘাটন করা গেছে কি না জানতে চাইলে ওসি জানান, এখনই কিছু বলা যাচ্ছে না। তবে তদন্ত চলছে।
এর আগে, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে প্রতিপক্ষের গুলিতে ইজারাদারসহ দুইজন নিহত হয়।
নিহতরা হলেন– কার্যক্রম নিষিদ্ধ পাবনা সদর উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক ও হাট ইজারাদার আব্দুস সালাম হাজী (৫৫) এবং তার ভাগ্নে আতাইকুলা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রিপন হোসেন (৫০)।
আব্দুস সালাম ধর্মগ্রাম এলাকার মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে। আর রিপন একই এলাকার মৃত ওমেদ আলীর ছেলে। চব্বিশের ৫ আগস্টের পর আব্দুস সালামকে জামায়াতের বিভিন্ন মিছিল ও সমাবেশে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। হাটের বর্তমান ইজারাদার আব্দুস সালাম হাজী ও তার ভাগ্নে রিপন হাটের পাশে তাদের অফিসে বসে নাস্তা করছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন লোক মুখোশ পরা অবস্থায় এসে তাদের উপরগুলি বর্ষণ করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।

পাবনায় হাটের অফিসে ঢুকে গুলি, ইজারাদারসহ নিহত ২