শিরোনাম

পদ্মায় নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
পদ্মায় নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার
ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি

পাবনার ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে পিকনিকের নৌকার ধাক্কায় পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়া ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৩৮ ঘণ্টা পর রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদীর চরকুড়লিয়া আকাতের ঘাটে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

নিহত রকি ঝিনাইদহ জেলার শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।

লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শফি খান এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ৯টার দিকে আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদীতে একজনের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে নৌ-পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, গত শুক্রবার রাত ৯টা ১৫ মিনিটে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে ১২৩ জন যাত্রী বহনকারী পিকনিকের নৌকা (ট্রলার) ধাক্কায় পানি পড়ে যান তিনজন। তাদের মধ্যে দুইজনকে উদ্ধার করা হলেও রকি নিখোঁজ ছিল।

/এফআর/