পদ্মায় নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি

পদ্মায় নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি
পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে পদ্মায় ট্রলার দুর্ঘটনায় দুইজন উদ্ধার হলেও এখনো নিখোঁজ রকি নামে এক যুবকের সন্ধান মেলেনি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ট্রলার থেকে পড়ে এ নিখোঁজের ঘটনা ঘটে।
নিখোঁজ যুবক রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কবিরপুর গ্রামের মৃত হাছান আলীর ছেলে।
নিখোঁজের পর উদ্ধার লিটন একই এলাকার বিদ্যুৎ আলীর ছেলে। অপরজন ওহাব কুষ্টিয়ার আরোয়াপাড়া এলাকার বাসিন্দা।
নৌ-পুলিশ ও নিখোঁজ যুবকের সঙ্গীদের কাছ থেকে জানা যায়, শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপার কাতলা ঘাট থেকে ১২০ জন বেড়ানোর উদ্দেশ্যে একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে আসেন। মাজার এলাকা ঘুরে রাত সোয়া ৯টার দিকে ট্রলার নিয়ে তারা পাকশীর পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের কাছে এলে পানির তীব্র স্রোতে ব্রিজের ৪ নম্বর পিলারের সঙ্গে ট্রলারের ধাক্কা লাগে। এ সময় প্রচণ্ড ঝাঁকুনিতে ট্রলার থেকে রকি, লিটন ও ওহাব নদীতে পড়ে যায়। সঙ্গীরা লিটন ও ওহাবকে উদ্ধার করলেও রকি পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ, ঈশ্বরদী ও ভেড়ামারা ফায়ার সার্ভিস টিম যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে। মাঝ রাত পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালিয়েও রকিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ট্রলার থেকে নদীতে পড়ে ৩ জন নিখোঁজ হয়। তাদের মধ্যে দুইজন জীবিত উদ্ধার করা হয়েছে। তবে রকি নামে একজন এখনো নিখোঁজ রয়েছে। নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টায় রয়েছে।