শিরোনাম

১৪৪ ধারা জারি করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোর সংবাদদাতা
নাটোর সংবাদদাতা
১৪৪ ধারা জারি করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার
মারুফ আলী

ফুটবল খেলায় অতিথি না করায় নাটোরের লালপুরে মাইকিং করে ১৪৪ ধারা জারি করা সেই ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) নাটোর জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক কে এফ কামরুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কার হওয়া ব্যক্তির নাম মারুফ আলী। তিনি লালপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মারুফকে বহিষ্কার করা হয়েছে। গত রবিবার তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরদিন তার জবাব সন্তোষজনক না হওয়া এবং অভিযোগ স্বীকার করায় তাকে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়কের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।

খেলার আয়োজক কমিটির সদস্য মাহবুব জানিয়েছেন, উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই নিয়মিত ফুটবল টুর্নামেন্টের আয়োজিত করে আসছিল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার গ্রামের প্রবীণ ব্যক্তিরা তুলে দেন। টুর্নামেন্টটির ফাইনাল খেলাটি গত শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন লালপুরের বিএনপির নেতা নজরুল ইসলাম মলামকে প্রধান অতিথি ও ছাত্রদল নেতা মারুফ আলীকে বিশেষ অতিথি না করায় মারুফ শুক্রবার সকালে পুরো গ্রামে মাইকিং করে খেলার মাঠে ১৪৪ ধারা জারি করেন। মাইকিংয়ের পর ম্যাচটি স্থগিত করা হয়েছে।

/এসআর/