টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাটোর সংবাদদাতা

জরুরি রক্ষণাবেক্ষণ ও সঞ্চালন লাইনের আশপাশের গাছের ডালপালা কর্তন এবং রেডহট নিরসনের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় শনিবার (১০ অক্টোবর) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (৯ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৪, ৭ ও ১০ নম্বর ফিডারে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় বনপাড়া বাজার, সরদারপাড়া, হারোয়া, কালিকাপুর, ছাতিয়ানগাছা, মালিপাড়া, হালদারপাড়া, শ্রীখণ্ডি, ভবানীপুর, আহম্মেদপুর, বালিয়া, পারআহম্মেদপুর, কায়েমকোলা, কাচুটিয়া ও ফজলিতলাসহ সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকবেন। ফলে এসব এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তির মুখে পড়তে হতে পারে।
নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতির ওপর নির্ভর করে এই সময়সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়