আজকের আবহাওয়া: রাতের তাপমাত্রা কমতে পারে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আজকের আবহাওয়া: রাতের তাপমাত্রা কমতে পারে
প্রতীকী ছবি

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানতা শুষ্ক থাকতে পারে।

রবিবার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।

আজ ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর-উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কি.মি.।

সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩০ মিনিট ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৫৮ মিনিট।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

/এফআর/