শিরোনাম

ডাক্তারদের পছন্দ অনুযায়ী পোস্টিং দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি
ডাক্তারদের পছন্দ অনুযায়ী পোস্টিং দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল। ছবি: সিটিজেন জার্নাল

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্য ব্যবস্থাকে নিরবিচ্ছিন্ন ও সহজ করার লক্ষ্যে ডাক্তারদের পছন্দের জায়গায় পোস্টিং দেওয়া হবে। সিভিল সার্জনদের অফিসে বসে থাকা চলবে না, ভিজিটে যেতে হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

সরদার সাখাওয়াত হোসেন বকুল, ডাক্তারসহ সবাইকে সঠিক সময়ে তাদের কর্মস্থলে আসতে হবে। স্বাস্থ্য ব্যবস্থায় যে শূন্য পদগুলো রয়েছে তা দ্রুত পূরণের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোকে প্রয়োজনীয় জনবলের সমন্বয়ে সচল করা হবে। যাতে মায়েরা প্রাথমিক সব সেবা সেখান থেকে নিতে পারেন। তাছাড়া যেসব হাসপাতালে পর্যাপ্ত জনবল ও যন্ত্রংশের অভাব রয়েছে, সেই গুলো চালু করার জন্য কার্যক্রম নেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তারা।

/এসআর/