ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী এ মহারণের মাত্র কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরো দলের একটি বিশেষ ছবি শেয়ার করেছেন অধিনায়ক লিওনেল মেসি।
ছবির সঙ্গে দেওয়া একটি আবেগঘন বার্তায় মেসি সতীর্থ ও দলের নেপথ্যের কর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলতে যাওয়া এই মহাতারকা লিখেছেন, এত বছরের সবচেয়ে বড় অর্জন কেবল ট্রফি নয়, বরং পুরো সুন্দর যাত্রাটাই। দলের সবার সাথে প্রতিদিন সময় কাটানো, একসঙ্গে লড়াই করা এবং কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠার স্মৃতিগুলোকে তিনি অমূল্য বলে উল্লেখ করেন।
মেসি আরও জানান, ফাইনালের ফল যা-ই হোক না কেন, এই দল এমন এক গৌরবময় ইতিহাস তৈরি করেছে যা কেউ কখনো মুছে ফেলতে পারবে না। বিশ্রামে যাওয়ার ঠিক আগে তোলা ছবিতে মেসির পাশে কোচ লিওনেল স্কালোনি ছাড়াও খেলোয়াড়, মেডিকেল টিম, কিট ম্যান, রাঁধুনি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াসহ দলের সব কর্মী উপস্থিত ছিলেন। শিরোপা লড়াইয়ের আগে এটি ছিল পুরো আর্জেন্টিনা দলের শেষ আনুষ্ঠানিক দলীয় ফ্রেম।
এদিকে, ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনার শুরুর একাদশ নিয়ে শেষ মুহূর্তের কৌশলগত পরিকল্পনা করছেন কোচ লিওনেল স্কালোনি। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানো দল থেকে ফাইনালে একটি বড় পরিবর্তন আসতে পারে। জুলিয়ানো সিমেওনের জায়গায় একাদশে ফিরতে পারেন অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রিগো দি পল। এ ছাড়া রাইট-ব্যাক পজিশনে নাহুয়েল মলিনা খেলবেন নাকি গঞ্জালো মন্তিয়েল সুযোগ পাবেন, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি কোচ। তবে এ দুটি সম্ভাব্য পরিবর্তন ছাড়া বাকি দল অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামা আর্জেন্টিনার জন্য ট্রফি জয়ের চেয়েও যে তাদের এই দীর্ঘ পথচলাটাই ইতোমধ্যে ইতিহাসের অংশ হয়ে গেছে। মেসির এ বার্তায় যেন সেটিই আরেকবার স্পষ্ট হয়ে উঠেছে।

প্রতিদিন হাতে ব্যথা নিয়েই মাঠে নামি: এমি মার্তিনেজ
অনুশীলনের থেকে যে রীতিকে বেশি গুরুত্ব দেন স্কালোনি