বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা

বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা
মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলায় বাড়িতে ঢুকে মাথায় ও পায়ে গুলি করে মোমেন মিয়া (৫৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রবিবার (২ আগস্ট) সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোমেন মিয়া সওদাগরকান্দি গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। আহতরা হলো– মোবারক (৬৫), নাজমুল হোসেন (৩০) ও রুহুল আমিন (৩৭)। তাদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, এলাকায় ফরিদ গ্রুপ ও মোমেন চেয়ারম্যান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে বেশ কয়েকবার বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও সম্প্রতি দুই পক্ষের মধ্যে আবার উত্তেজনা তৈরি হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, রবিবার সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নিহত মোমেন মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে মাথা ও পায়ে গুলি করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোমেন মিয়াকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিনিতা জানান, রক্তাক্ত অবস্থায় মোমেন মিয়া নামে একজনকে হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, চাঁনপুরে সওদাগরকান্দি এলাকায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোমেন মিয়া নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গুলিতে লুটিয়ে পড়েন যুবলীগ কর্মী, এরপর কুপিয়ে হত্যা