দুবাই থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকারকে ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এর আগে, বুধবার দুবাই পুলিশ আরিফ সরকারকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
গ্রেপ্তারকৃত আরিফ সরকার শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। তিনি হত্যা মামলার এক নাম্বর আসামি ছিলেন। তাকে নিয়ে হত্যা মামলার ১২ আসামির সবাইকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে নিজ বাসায় মো. হারুনুর রশিদ খান দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ৩১ মে মৃত্যুবরণ করেন তিনি। এই ঘটনায় নিহতের ছেলে আমানুর রশিদ বাদী হয়ে ১২ জনের নামে শিবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ হেড কোয়াটার্সের নির্দেশে পিবিআই নরসিংদী মামলার তদন্ত কার্যক্রম শুরু করে। আরিফ সরকারসহ অন্য আসামিদের ঘটনায় জড়িত থাকা ও পরিকল্পনার বিষয়ে গুরুত্ত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকারের অবস্থান দুবাইতে নিশ্চিত হয় পিবিআই। পরে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে দেশে নিয়ে আসা হয় এবং শিবপুর থানা পুলিশের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।