শিরোনাম

আমরা ভুল করলে খেসারত দিতে ১৭ বছর লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি
আমরা ভুল করলে খেসারত দিতে ১৭ বছর লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। পাশে বসা নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। ছবি: সিটিজেন জার্নাল

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আমরা যদি ভুল করি, তার খেসারত দিতে ১৭ বছর লাগবে না। অল্প সময়েই ভুলের ফল ভোগ করতে হবে। মানুষের সেবা করার জন্য আমাদের কাজে স্বচ্ছতা আনতে হবে। গণখভূত্থানের আগে আপনারা যে মেজাজে কাজ করেছেন সেই মেজাজে এখন কাজ করা যাবে না। সেই দেশ এখন আর নাই, দেশ অনেক এডভান্স হয়ে গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত জেলার সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কে মন্ত্রী, কে এমপি, কে সরকারি কর্মকর্তা সেটা বিষয় না। কারণ আমরা একটা টিম, দেশ গঠনে এক সঙ্গে কাজ করবো। এর বিকল্প আমাদের হাতে নেই।

তিনি বলেন, আমাদেরকে শতভাগ দুর্নীতি মুক্ত হতে হবে। সমাজ থেকে নেশাকে নির্মূল করতে হবে, ইভটিজিং বন্ধ করতে হবে। চাঁদাবাজিকে উৎখাত করতে হবে।

নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের এমপি মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরার) আসনের এমপি আশরাফ উদ্দিন বকুল প্রমুখ।

/এসআর/