মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫ ছাত্রী

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মহিলা মাদ্রাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ ছাত্রী দগ্ধ হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে ফতুল্লা থানাধীন কাশীপুর ২ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় মালেহা মহিলা মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
দগ্ধরা হলেন– জিদনী (১৪), লামিয়া (১৩), সুমাইয়া (১৩), আসিয়া (১২) ও আতিয়া (১১)।
মাদ্রাসাটির ক্যাশিয়ার মো. ইউসুফ জানান, ওই পাঁচ শিশু সেখানকার আবাসিক ছাত্রী। বিকালে তারা তৃতীয় তলা মাদ্রাসা ভবনটির ছাদে গিয়েছিল। কিছুক্ষণ পর একটি শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে ছাদে গিয়ে দেখা গেছে তাদের শরীর আগুনে ঝলসানো। পরে দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, বাচ্চারা আখ নিয়ে খেলছিল। আখের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগ হলে স্পার্ক সৃষ্টি হয় এবং এতে বাচ্চারা আহত হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।
জাতীয় বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, বিদ্যুতের স্পর্শে আহতদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

নারায়ণগঞ্জের লোকালয়ে কুমির, উদ্ধার হয়নি দুই দিনেও