ফতুল্লায় আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় ইটভাটা ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) দুপুর বারোটায় উপজেলার বক্তাবলী ইউনিয়নের আকবরনগর গ্রামে এ সংঘর্ষ শুরু হয়।
স্থানীয়রা জানান, ধলেশ্বরী নদীর পশ্চিম তীরে অবস্থিত ইটভাটায় নিরব চাঁদাবাজি ও কমিশন বাণিজ্য এবং ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী ছামেদ আলীর সঙ্গে একই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের আগে থেকেই দ্বন্দ্ব চলছিল।
এদিন সকালে আকবনগরের পাশের গ্রাম চরবক্তাবলী এলাকায় ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ বিরোধী মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওই সভায় অতিথি হিসেবে ছিলেন হালিম আজাদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভা শেষে খিচুড়িও খান নেতাকর্মীরা। পরে দুপুরে অনুসারীদের নিয়ে আকবরনগর গ্রামে আওয়ামী লীগ নেতা ছামেদ আলীর বাড়ির সামনে মহড়া দেন হালিম। এ সময় ছামেদ আলীর লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন।
বিকাল পর্যন্ত চলা এ সংঘর্ষে দুটি বাড়ি ভাঙচুর করে মালামাল লুট করার খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় অভিযান চালিয়ে ৪২টি টেঁটা উদ্ধার করা হয়।
সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) শামীম হোসাইন গণমাধ্যমকে বলেন, সংঘর্ষের ঘটনায় দুইজনকে আটক ও কিছু টেঁটা জব্দ করেছি। আমাদের অভিযান চলমান রয়েছে।

নারায়ণগঞ্জের লোকালয়ে কুমির, উদ্ধার হয়নি দুই দিনেও