কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, আটক ১

কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, আটক ১
কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লার বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা করা হয়েছে। এ ঘটনায় ইউসুফ আলী নামের এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার নিমসার কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কুমিল্লা হাইওয়ে রিজিয়ন এর পুলিশ সুপার মো. শাহিনুর আলম খান জানান, সকালে নিমসার সবজি বাজার চলাকালে সড়কে যানজট নিরসনের কাজ করছিল হাইওয়ে পুলিশ। এসময় যানজট সৃষ্টিকারী একটি অটোরিকশা জব্দ করে পুলিশ। এ সময় অতর্কিতভাবে আশপাশের অন্তত ৩০ থেকে ৩৫ জন অটোরিকশা চালক পুলিশের ওপর হামলা ও একটি গাড়ি ভাঙচুর করে। এতে হাইওয়ে পুলিশের ৩ সদস্য আহত হন।