জুলাই আন্দোলনে লুট হওয়া পুলিশের অস্ত্র-গুলি মিললো মসজিদে

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদের কোরআন রাখার তাকের ওপর থেকে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র-গুলি ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম এসব তথ্য জানান।
এর আগে, এদিন দুপুর ১টার দিকে ওই মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কুরআন রাখার তাকের ওপর পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি দেখতে পান মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন। পরে তিনি অস্ত্রগুলো আড়াইহাজার থানায় নিয়ে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের কাছে হস্তান্তর করেন।
এসআই শফিউল ইসলাম জানান, উদ্ধারকৃত পিস্তলটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী ‘টেস্টার মোবারক’ অস্ত্রসহ গ্রেপ্তার