সাজেকে টানা অবরোধের প্রতিবাদে পাল্টা অবরোধের ডাক

রাঙ্গামাটি সংবাদদাতা

রাঙ্গামাটির সাজেক সড়কে টানা অবরোধের প্রতিবাদে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। বুধবার (৪ নভেম্বর) ও বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ কর্মসূচি পালন করা হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাজেকে গত ১১, ১৫ ও ২২ থেকে ৩১ অক্টোবর এবং সর্বশেষ ২ নভেম্বর চতুর্থ দফায় অবরোধের কারণে সাজেক পর্যটন সড়ক, স্থানীয় পর্যটন শিল্প ও সাধারণ মানুষ চরম ভোগান্তি এবং আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসী দলের মদদপুষ্ট সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্যকরী অ্যাসোসিয়েশনের উদ্দেশ্যপ্রণোদিত অবরোধের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এতে বলা হয়েছে, টানা অবরোধের ফলে স্থানীয় জুমচাষিরা উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছেন না। এতে পণ্য পচে নষ্ট হচ্ছে। পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় ব্যবসায়ী, যানবাহন মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট বিশাল জনগোষ্ঠীর আয়-রোজগার বন্ধ হয়ে জীবিকা নির্বাহ ব্যাহত হচ্ছে। পাশাপাশি সরকারও বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী দলগুলো অস্ত্রের ভয় ও জরিমানার মাধ্যমে জুমচাষিদের অবরোধ পালনে বাধ্য করছে। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, অপহরণ ও হত্যার মাধ্যমে পাহাড়কে অস্থিতিশীল করে তোলা হচ্ছে। এ পরিস্থিতিতে সাজেকসহ পার্বত্য এলাকার সর্বস্তরের দেশপ্রেমিক জনগণকে অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি।

সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলি, এলাকায় আতঙ্ক