চকবাজারে আরও একটি ভবনে ছড়াল আগুন

চকবাজারে আরও একটি ভবনে ছড়াল আগুন
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ‘মনজুর খান প্লাজা’ নামের সাত তলা ভবনে লাগা আগুন পাশের আরেকটি ভবনেও ছড়িয়ে পড়েছে। সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। তবে ছয় ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
সরু গলি, প্রচণ্ড ধোঁয়া ও পানির স্বল্পতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (১২ অক্টোবর) বিকাল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমে জানান, প্রথমে সাত তলা ভবনটির ষষ্ঠ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ভবনের ভেতরে প্রচুর ধোঁয়া থাকায় আগুন নেভাতে ফায়ার ফাইটারদের বেগ পেতে হয়।
তিনি আরও জানান, আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরে তা পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।