ময়মনসিংহের হালুয়াঘাটে চোরাচালানবিরোধী অভিযানের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে মো. রুমান নামের এক যুবক নিহত হয়েছেন। বিজিবির দাবি, অভিযানের সময় চোরাকারবারিদের হামলায় এক সদস্য আহত হলে আত্মরক্ষার্থে গুলি ছোড়া হয়। আহত ওই বিজিবি সদস্য চিকিৎসাধীন।