সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

সিরাজগঞ্জ সংবাদদাতা

সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন– যমুনা সেতু পশ্চিম থানার এএসআই আরিফুর রহমান, কনস্টেবল নাসিমুজ্জামান, মোরশেদুল ইসলাম ও পিকআপচালক আব্দুল গফুর।
এর আগে, গত ২৮ অক্টোবর ভোরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে টহল পুলিশের গাড়ির সামনে ঝটিকা মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। ওই মিছিলের ১ মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, মিছিলের সামনের সারিতে কয়েকজন ব্যক্তি একরামুল হক নামের এক যুবলীগ নেতার ব্যানার ধরে রয়েছেন। এ সময় তাদের ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ভিডিওতে পুলিশের একটি টহল গাড়িকে মিছিলের দিকে এগিয়ে আসতে দেখা গেলেও মিছিলকারীদের হুংকারের মুখে পুলিশ সদস্যরা মিছিল অতিক্রম করে চলে যান।
এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন– সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি লিটন শেখ (৪৫), ছাত্রলীগ কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮), যুবলীগ কর্মী চান শেখ (৪৫) এবং সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আরমান (৩৩)।
ওসি রাকিবুল হাসান বলেন, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ককে বহিষ্কার