দোয়া মাহফিলে হিট স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী এলাকায় দোয়া মাহফিলে হিট স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম লাক মিয়া। তিনি কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া বাঘাইকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। তিনি মানিকগঞ্জ দরবার শরিফের একজন মুরিদ ছিলেন।
স্থানীয়রা জানায়, ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ছোট পয়লা এলাকায় তিন দিনব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার (৩ এপ্রিল) দ্বিতীয় দিন সন্ধ্যায় মাহফিলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লাক মিয়া। অতিরিক্ত গরমের কারণে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পরে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। পরবর্তী সময়ে রাত ৮টার দিকে মাহফিল প্রাঙ্গণেই তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ হোমনায় নিজ গ্রামে স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।