রাজধানীতে পরপর ৩ বাসে আগুন

রাজধানীতে পরপর ৩ বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে দুইটি যাত্রীবাহী বাসে আগুনের পর এবার মধ্য বাড্ডায় দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে মধ্য বাড্ডা ইউ-লুপের নিচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীত পাশে আলিফ এন্টারপ্রাইজের বাসটিতে আগুন দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুল বলেন, রাস্তার পাশে দাঁড়ানো এটি একটি স্টাফ বাসে আগুন লাগে। কে বা কার বাসটিতে আগুন দিয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে, সন্ধ্যায় রাজধানীর মিরপুর ১ নম্বর মোড় ও মিরপুর-১১ নম্বরে দুটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে।
এর মধ্যে সন্ধ্যা সোয়া সাতটার দিকে মিরপুর ১ নম্বর মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, অভিজাত পরিবহনের ওই বাসটির পেছনের দিকে আগুন জ্বলছে। আর বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ গণমাধ্যমকে বলেন, দুর্বৃত্তরা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটি পোড়েনি। এ ঘটনা কে বা কারা জড়িত– এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।
প্রায় একই সময়ে মিরপুর-১১ নম্বরেও একটি চলন্ত যাত্রীবাহী বাসে লাগার ঘটনা ঘটে। জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের ওই বাসটিতে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।

তবে ওই সময় বাসটিতে যাত্রী ছিল কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ ছাড়া আগুনের ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা, সে বিষয়েও এখনো কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, চলন্ত অবস্থায় বাসটিতে হঠাৎ আগুন লাগে।
আগুন লাগার কারণ প্রসঙ্গে তিনি বলেন, আমরা ধারণা করছি, যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার জুমার পর থেকে রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার, আগারগাঁওসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়াও একই দিন রাতে মিরপুরের কাফরুল এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। নাশকতামূলক এসব কর্মকাণ্ড প্রতিরোধে ইতোমধ্যে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।