মানিকগঞ্জে ভাবি-ভাতিজা হত্যা মামলায় দেবর গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুরে ভাবি ও ভাতিজাকে হত্যার ঘটনায় অভিযুক্ত দেবর ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২ জুন) দিবাগত মধ্য রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইউসুফ আলী দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের সুলতানের ছেলে।
বুধবার বেলা ১২টার দিকে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মানবেন্দ্র বালো জানান, মঙ্গলবার রাতে ঢাকার মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড় ভাই আবদুস সালাম ও ভাবি আমিনা খাতুনের সঙ্গে জমিজমা নিয়ে ইউসুফের বিরোধ ও পারিবারিক কলহ চলে আসছিল। ঈদুল আজহার আগে বাঁচামারা গ্রামে আবদুস সালামের বাড়িতে আসেন ইউসুফ। গত শনিবার সালাম ও আমিনার সঙ্গে ইউসুফের ঝগড়া হয়। এরপর রাত ১০টার দিকে ভাবি আমিনা খাতুন ও শিশু ভাতিজা আসওয়াদকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন ইউসুফ। এর ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।