রাস্তায় মারধরের শিকার সাবেক সচিব, করলেন মামলা

সিটিজেন জার্নাল ডেস্ক

মাগুরা শহরে রাস্তা আটকে মোটরসাইকেল রাখার প্রতিবাদ করায় অবসরপ্রাপ্ত সচিব ও কুষ্টিয়ার সাবেক জেলা প্রশাসক (ডিসি) আবুল খায়েরের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে রক্ষা করতে গিয়ে তার গাড়িচালকও আহত হয়েছেন। এ ঘটনায় উন্মেষ (৪০) নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেছেন আবুল খায়ের।
আবুল খায়েরের অভিযোগ, সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শহরের কলেজপাড়া এলাকায় সোনালী ব্যাংকের বিপরীতে তিন নম্বর প্রাথমিক বিদ্যালয়ের গলিতে নিজের বাড়ির সামনে তিনি হামলার শিকার হন।
আবুল খায়ের জানান, ঘটনার দিন সকালে তিনি ঢাকা থেকে মাগুরায় নিজের বাড়িতে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে দাপ্তরিক কাজে গাড়ি নিয়ে সমাজসেবা অফিসে যাওয়ার সময় রাস্তার ওপর রাখা একটি মোটরসাইকেল সরানো নিয়ে উন্মেষের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।
পরে দুপুর ১টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার সময় তিনি দেখেন, ওই ব্যক্তি আবারও মোটরসাইকেল রেখে রাস্তা আটকে রেখেছেন। মোটরসাইকেলটি সরাতে বললে উন্মেষ তার ওপর চড়াও হন বলে অভিযোগ করেন আবুল খায়ের।
তিনি আরও অভিযোগ করেন, গাড়িটি বাড়ির ফটকের কাছে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি তাকে জানালার কাচ নামাতে বলেন। কথা বলার জন্য কাচ নামানোর পরই তাকে কিল-ঘুষি মারা হয়। একপর্যায়ে ইট দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তার ডান চোখের ওপরের অংশ কেটে যায় এবং রক্তক্ষরণ হয়।
আবুল খায়েরকে রক্ষা করতে তার গাড়িচালক কামাল হোসেন (৪২), কেয়ারটেকার আলীউল ইসলাম (৩৫) ও গাড়িতে থাকা অন্যরা এগিয়ে এলে তাদের লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে কামাল হোসেন আহত হন।
আবুল খায়েরের ভাষ্য, স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে চলে যান। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় থানায় লিখিত মামলা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।