৩০ বছর পর মাগুরা-১ আসনে বিএনপির জয়

৩০ বছর পর মাগুরা-১ আসনে বিএনপির জয়
মাগুরা সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। এই বিজয়ের মধ্য দিয়ে প্রায় ৩০ বছর পর মাগুরা-১ আসনে বিএনপির প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
১৯৮৬ সালে প্রথমবারের মতো এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টি থেকে মেজর জেনারেল (অব.) এমএ মতিন। এরপর ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) মজিদ উল হক এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই নির্বাচনের পর দীর্ঘ সময় ধরে আসনটি ছিল আওয়ামী লীগের দখলে। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মাগুরা-১ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। তবে মূল ভোটের লড়াইটি হয়েছে বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মতিনের মধ্যে। ধানের শীষ প্রতীকে মনোয়ার হোসেন খান পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুল মতিন পেয়েছেন ৮৮ হাজার ৩৬ ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে হাতপাখা প্রতীকে মো. নাজিরুল ইসলাম পেয়েছেন ১৩ হাজার ৩৩৫ ভোট, লাঙ্গল প্রতীকে জাকির হোসেন মোল্লা পেয়েছেন ১ হাজার ৭২৫ ভোট, মই প্রতীকে শম্পা বসু পেয়েছেন ১ হাজার ১৮৫ ভোট, ডাব প্রতীকে কাজী রেজাউল হোসেন পেয়েছেন ৮০৬ ভোট এবং ট্রাক প্রতীকে মো. খলিলুর রহমান পেয়েছেন ২৮৬ ভোট।
জয়ের প্রতিক্রিয়ায় মনোয়ার হোসেন খান গণমাধ্যমকে বলেন, মাগুরা-১ আসনটি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের দখলে ছিল। এবারের নির্বাচনে মাগুরা-১ আসনের জনগণ তাদের ভোটের মাধ্যমে সেই বাস্তবতার পরিবর্তন ঘটিয়েছেন এবং আমাকে নির্বাচিত করেছেন। এই বিজয় এককভাবে আমার নয়, এটি মাগুরার সাধারণ মানুষের বিজয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মাগুরা জেলায় মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৪৭ হাজার ৪১০ জন। এর মধ্যে শ্রীপুর উপজেলা ও পৌরসভাসহ সদর উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা-১ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৩০ হাজার ৭৭৬ জন।