৩ ভাইকে কুপিয়ে জখম করলো যুবলীগ নেতা

৩ ভাইকে কুপিয়ে জখম করলো যুবলীগ নেতা
মাদারীপুর সংবাদদাতা

মাদারীপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে তিন ভাইকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। শুক্রবার (৩ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিদ্যাবাগিস এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, বিদ্যাবাগিস এলাকার সোবহান চৌকিদার, বাচ্চু চৌকিদার ও যাচ্চু চৌকিদার। তারা তিনজনেই সহোদর।
অভিযুক্ত সোহেল চৌকিদার সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোহেলের সঙ্গে সোবহান চৌকিদারের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় সোহেল তার দলবল নিয়ে সোবহানের ওপর অতর্কিত হামলা চালায়। সোবহানকে বাঁচাতে তার বাকি দুই ভাই এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে। আহত তিন ভাইকে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
এমন ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
ওসি আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, ‘এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’