মাদারীপুরে জেলা জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

মাদারীপুর সংবাদদাতা
মাদারীপুর সংবাদদাতা
মাদারীপুরে জেলা জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
জেলা জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

মাদারীপুর শহরে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে শকুনি শহরের লেকের পাড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় একই এলাকায় বিচারকের বাসভবনের সামনে অবস্থিত মুক্তমঞ্চে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। সমাবেশের আগে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি করতেই এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। এন‌সি‌পির সভাস্থলে পু‌লিশ মোতায়ন রাখা আছে। এ ঘটনায় আপাতত কাউটে আটক করা যায়‌নি।

/এসবি/