বোরকা পরে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, দাম বেশি রাখায় জরিমানা

মাদারীপুর সংবাদদাতা

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মাদারীপুরের শিবচরে বোরকা পরে ক্রেতা সেজে বাজারে গিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। ছদ্মবেশে বাজার ঘুরে নানা অনিয়মের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন তিনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শিবচর পৌর বাজারে এই ব্যতিক্রমী অভিযান পরিচালনা করেন তিনি। এসময় ৭টি দোকানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, রমজানে অসাধু ব্যবসায়ীদের কারসাজি ধরতে শুক্রবার সকালে বোরকা পরে ক্রেতার বেশ ধারণ করেন শাইখা সুলতানা। ওই পোশাকে তিনি শিবচর পৌর বাজারের মাছ, মাংস, মুদি ও ফলসহ বিভিন্ন দোকানে ঘুরে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

অনিয়ম চিহ্নিত করার পর তিনি ছদ্মবেশ ত্যাগ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মাছ, মাংস, ফল ও মুদিসহ ৭টি দোকানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে শিবচর থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, আমি ছদ্মবেশ ধারণ করে প্রথমে বাজার মনিটরিং করি, পরে অভিযান পরিচালনা করি। কয়েকটি দোকানে জরিমানা করা হয়। বাকি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভোক্তার স্বার্থে পরবর্তীতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।