‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আ.লীগ নেতারা

মাদারীপুর সংবাদদাতা

মাদারীপুর-১ (শিবচর) আসনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন আওয়ামী লীগের নেতারা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়িতে মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উঠান বৈঠকে উপস্থিত হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০ নেতাকর্মী। বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে তারা এই উঠান বৈঠকে হাজির হয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চান।
আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, সাবেক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের নির্দেশে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে সমর্থন জানান। আওয়ামী লীগের এমন প্রচারকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।
বিএনপির একাংশের নেতাকর্মীরা বলছেন, মাদারীপুর-১ আসনটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। সাবেক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের সবুজ সংকেত পাওয়ার পর আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা প্রকাশ্যে উঠান বৈঠকে হাজির হয়ে বিএনপির প্রার্থীর প্রচারণায় অংশ নেন।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-১ আসনের প্রার্থী নাদিরা আক্তার গত সোমবার থেকে আওয়ামী লীগের নেতাদের নিয়ে উঠান বৈঠক করে যাচ্ছেন। মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার খান বাড়িতে অনেক বড় পরিসরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হয়ে সরাসরি প্রার্থীর পাশে বসেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা।
পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব আজমল খানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা। উঠান বৈঠকটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সোহল রানা।
সভায় আওয়ামী লীগের কয়েকজন নেতা ধানের শীষের প্রার্থীর পক্ষে সমর্থন জানিয়ে বক্তব্য দেন। সেখানে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, কাঁঠালবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার ব্যাপারী, শিবচর উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা, চরজানাজাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন রায়হান সরকার, কাঁঠালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোহসিন উদ্দিন, বহেরাতলা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন হায়দার, মাদবরেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলু মুন্সি, বাঁশকান্দী ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান খোকন বায়াতি, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হাজী আতিকুর মাদবর, পৌরসভার সাবেক কাউন্সিলরসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে শিবচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তিন মিনিটের বক্তব্য দেন। এ সময় তিনি বিএনপির ধানের শীষের পক্ষে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন। বক্তব্য শেষে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলেন।
উঠান বৈঠকে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার বলেন, আমাদের আগামীর রাষ্ট্রনায়ক আমাদের দলের চেয়ারম্যান বলেছেন, সবার আগে বাংলাদেশ। তাই আমরা বলব, সবার আগে শিবচর। ঐক্যবদ্ধভাবে বিএনপিকে বিজয়ী করে আনতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে আমাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারব না। কে কোন দল করলো সেটা বড় বিষয় না, বড় বিষয় হলো, আমরা সবাই মানুষ।
শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, তারা (আওয়ামী লীগ নেতারা) বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে এসেছেন। এখানে কোনো দলকে পুনর্বাসন করা হয়নি।