চলন্ত বাসে আগুন, নিহত ১

চলন্ত বাসে আগুন, নিহত ১
মাদারীপুর সংবাদদাতা

মাদারীপুরের ডাসার উপজেলায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় লাফিয়ে নামতে গিয়ে চাকার নিচে পড়ে একজনের মৃত্যু হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর মেলকাই এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। গাড়ি থামার আগেই অনেক যাত্রী জীবন বাঁচাতে লাফিয়ে নামার চেষ্টা করেন। এ সময় একজন যাত্রী লাফ দিতে গিয়ে বাসের চাকার নিচে পিষ্ট হন। এদিকে আগুন দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ায় সেটির বেশিরভাগ অংশ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, আমরা ঘটনাস্থলে এসে জানতে পারি, গাড়িতে আগুন লাগার পর যাত্রীরা দ্রুত নামার চেষ্টা করেন। গাড়ি থামানোর আগেই অনেকে লাফিয়ে নামতে গেলে একজন চাকার নিচে পড়ে যান। পরে আমরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করি, কিন্তু ততক্ষণে তিনি মারা যান। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।