লালমনিরহাটে মাদক মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

লালমনিরহাট সংবাদদাতা

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. খোকন মিয়া উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে পূর্ব ভেলাবাড়ী গ্রামের বাড়ি থেকে খোকনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মো. ছকমল হোসেনের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন ভেলাবাড়ী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, দুই ব্যক্তি মোটরসাইকেলে করে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে ওই এলাকায় আসছে।
ডিবির দলটি উপজেলার ধনীটারী এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন একটি মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করলে চালক ও আরোহী মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে হৃদয় নামের একজনকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেলসহ আটক করা হয়। আর মোটরসাইকেলটির চালক খোকন মিয়া পালিয়ে যান। পরদিন আদিতমারী থানায় দুজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির জানান, মাদক মামলার পলাতক আসামি খোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
আদিতমারী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আমির হামজা নান্নু বলেন, খোকনের বিরুদ্ধে মাদক মামলার বিষয়টি আমরা শুনেছি। বিষয়টি এরইমধ্যে জেলা ছাত্রদলকে জানানো হয়েছে। কেন্দ্র বা জেলা থেকে নির্দেশনা এলেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি দপ্তরে ছাত্রদল নেতার হুমকি, ইউএনওর হুঁশিয়ারি