শিরোনাম

তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে আগামী বছর: ত্রাণমন্ত্রী

লালমনিরহাট সংবাদদাতা
লালমনিরহাট সংবাদদাতা
তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে আগামী বছর: ত্রাণমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু

তিস্তা মহাপরিকল্পনার দৃশ্যমান কাজ আগামী বছর থেকে শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার (১৫ আগস্ট) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নে সানিয়াজান নদীর ওপর সেতু নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু বলেন, শুষ্ক মৌসুমে তিস্তার পানি ধরে রাখতে বর্তমান তিস্তা ব্যারাজের ভাটিতে আরও একটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে সরকার গঠিত কারিগরি কমিটি।

তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার আন্তরিক। প্রধানমন্ত্রী তারেক রহমানও এ পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন।

মন্ত্রী আরও জানান, সম্প্রতি চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক এবং অবকাঠামো পুনর্বাসনে সরকারি কার্যক্রম শুরু হয়েছে।

পরবর্তীতে পাটগ্রাম থানা ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

এর আগে, এদিন সকালে হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি এলাকায় জেলার প্রথম সমতলের চা-বাগান পরিদর্শন করেন মন্ত্রী।

/এফআর/