দরজা ভেঙে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ কৃষক দল নেতার বিরুদ্ধে

লালমনিরহাট সংবাদদাতা

লালমনিরহাটের কালীগঞ্জে প্রবাসীর ঘরের দরজা ভেঙে তার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি সহযোগী সংগঠন কৃষক দলের নেতা শাহ আলম বিরুদ্ধে। তিনি চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুহুলী এলাকার ওমানপ্রবাসী মান্নানের পরিবারের সঙ্গে শাহ আলমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার দুপুরে শাহ আলম ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে প্রবাসীর বসতবাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালান।
এ সময় বাড়ি ভাঙচুরে বাধা দিতে গেলে প্রবাসীর স্ত্রী রোজিনা বেগমের ওপর হামলা চালিয়ে লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শাহ আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার কোনো সাড়া পাওয়া যায়নি।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি আবু সিদ্দিক জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।