শিরোনাম

মোটরবাইকে বাড়ি ফেরা: প্রাণ গেলো একই পরিবারের ৩ জনের

লালমনিরহাট সংবাদদাতা
মোটরবাইকে বাড়ি ফেরা: প্রাণ গেলো একই পরিবারের ৩ জনের
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এ ঘটনা নিশ্চিত করেছেন।

নিহত শরিফুল ইসলামের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলায় একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন নিহত শরিফুল। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরবাইকে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় এলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলে নিহত হন। গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এসআর/