নিকলীতে শতবর্ষী খাল ভরাট

নিকলীতে শতবর্ষী খাল ভরাট
কিশোরগঞ্জ সংবাদদাতা

কিশোরগঞ্জের নিকলীতে শতবর্ষী একটি খাল ভরাটের অভিযোগ উঠেছে ইমরান হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ করে বলেন, খাল ভরাট করে পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ করে দেওয়া হয়েছে।
সরেজমিন দেখা গেছে, নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের পশ্চিম পুড্ডা এলাকায় বেতি আড়া খালটি পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। খালের বড় একটি অংশ ইতোমধ্যে মাটি দিয়ে ভরাট করা হয়েছে। ফলে পানির স্বাভাবিক প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, এই খালটি আমাদের কৃষির প্রাণ। এটি বন্ধ হয়ে গেলে অপূরণীয় ক্ষতি হবে। প্রতিবাদ করলে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকী মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ও দেখানো হয়।
আরেক স্থানীয় বাসিন্দা আবুল কালাম অভিযোগ করেন, আমি বাধা দেওয়ায় আমাকে দুই লাখ টাকার চাঁদাবাজির মিথ্যা মামলার হুমকি দিয়েছে। আমি এখন চরম আতঙ্কে আছি।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নূরুল ইসলাম জানান, শতবর্ষী এই খালটি একসময় নৌ-চলাচল ও পানির গুরুত্বপূর্ণ উৎস ছিল। তবে ঈদুল ফিতরের পরদিন প্রভাবশালীরা সন্ত্রাসী বাহিনী দিয়ে খালটি ভরাট করে। এতে এলাকাবাসী ভয়ে মুখ খুলতে পারছেন না।
জারইতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ জাকির হোসেন বলেন, এক সময় এই খাল দিয়ে কটিয়াদী পর্যন্ত যাওয়া যেত। প্রশাসন যেন দ্রুত খালটি দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে আনে।
অভিযুক্ত ইমরান হোসেন গণমাধ্যমকে বলেন, রেকর্ডে কোনো খাল নেই। কাগজে-কলমে কিছু নেই।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।