
টানা অতিবৃষ্টি ও উজানের ঢলে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে নতুন করে আরও আড়াই হাজার হেক্টর বোরো ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। এর ফলে জেলার ৮ উপজেলার মোট ১২ হাজার ৫২২ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

কিশোরগঞ্জের নিকলীতে শতবর্ষী একটি খাল ভরাটের অভিযোগ উঠেছে ইমরান হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ করে বলেন, খাল ভরাট করে পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার নতুন বাজার এলাকার মাছ বাজারের ঐতিহ্য রয়েছে দীর্ঘদিনের। প্রতিদিন ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত এ বাজারে মাছ বেচাকেনা চলে। দূরদূরান্ত থেকে এখানে ক্রেতারা আসেন মাছ কিনতে। ব্যবসায়ীরা জানিয়েছেন, এ বাজারে প্রতিদিন প্রায় অর্ধ টাকার মাছ কেনাবেচা হয়।