খুলনায় ছিনতাইকারীর গুলিতে ছিনতাইকারী নিহত

খুলনা সংবাদদাতা

খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে দিঘলিয়া উপজেলার স্টিমার ঘাট এলাকায় ছিনতাইয়ের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দৌলতপুরের দেয়াড়া এলাকার মুদি ব্যবসায়ী তাহিদুল ইসলাম সাইকেলে চড়ে বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরছিলেন। পথে দেয়াড়া স্টিমার ঘাট সংলগ্ন পপুলার জুট মিল এলাকায় পৌঁছালে ৩ থেকে ৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা গুলি ছোড়ে। এতে ছিনতাইকারী দলের সদস্য সাগর গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে গেলে স্থানীয়রা গুলিবিদ্ধ সাগরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাগরের বাড়ি দিঘলিয়ার দেয়াড়া এলাকায়। এ ঘটনায় আহত ব্যবসায়ী তাহিদুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, গুলিতে নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। আহত ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।