দক্ষিণ কোরিয়ায় অবস্থান করেও খুলনার দিঘলিয়া উপজেলার একটি মারামারির মামলায় আদালতে ‘সশরীরে আত্মসমর্পণ’ করে জামিন নেওয়ার অভিযোগ উঠেছে ফিরোজ আলম শাওনের বিরুদ্ধে। তার পরিবর্তে অন্য এক ব্যক্তিকে আদালতে হাজির করে ‘ফিরোজ আলম শাওন’ হিসেবে পরিচয় দিয়ে জামিন নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারী প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে দিঘলিয়া উপজেলার স্টিমার ঘাট এলাকায় ছিনতাইয়ের সময় এ ঘটনা ঘটে।