শিরোনাম

খুলনায় ৪টিতে বিএনপি, ২টিতে জামায়াতের জয়

খুলনা সংবাদদাতা
খুলনায় ৪টিতে বিএনপি, ২টিতে জামায়াতের জয়
বাঁ থেকে খুলনা-১, ২, ৩, ৪, ৫ ও ৬ আসনের বিজয়ী প্রার্থীরা। ছবি: সিটিজেন গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে পাওয়া ফলাফলে খুলনার ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং দুইটিতে জামায়াতে ইসলামী জয়লাভ করেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদের পৃথকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী

খুলনা-১ আসনে বিএনপির আমির এজাজ খান ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কৃষ্ণ নন্দী পেয়েছেন ৭০ হাজার ৩৪৬ ভোট।

খুলনা-২ আসনে জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল ৯৩ হাজার ৭৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ৮৮ হাজার ১৯৭ ভোট।

খুলনা-৩ আসনে বিএনপির রকিবুল ইসলাম বকুল ৭৮ হাজার ৮৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ মাহফুজুর রহমান পেয়েছেন ৬৬ হাজার ১০ ভোট।

খুলনা-৪ আসনে বিএনপির আজিজুল বারী হেলাল ১ লাখ ২৩ হাজার ১৬২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত হোসাইন পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৩০ ভোট।

খুলনা-৫ আসনে বিএনপির মোহাম্মদ আলি আসগর লবি ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট।

খুলনা-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ১ লাখ ৫০ হাজার ৭২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপির মনিরুল হাসান বাপ্পি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭১০ ভোট।

/জেএইচ/