খুলনায় যুবককে প্রকাশ্যে গুলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
খুলনায় যুবককে প্রকাশ্যে গুলি
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

খুলনা নগরীতে প্রকাশ্যে আশিকুজ্জামান জনি (৩৪) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে নগরীর সদর থানা এলাকার কাশেম নগরের তৃতীয় গলিতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জনি ওই এলাকারই বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বিকালে আহত জনি ওই এলাকার একটা গলি থেকে বের হয়ে রাস্তায় আসেন। এ সময় হেলমেট পরা দুই যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। একটি গুলি জনির কোমরের নিচে বিদ্ধ হয়। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা জনিকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

/এফআর/