মাটিরাঙায় বানর রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ

খাগড়াছড়ি সংবাদদাতা

বন রক্ষায় বড় ভূমিকা পালন করে বানর, মুখপোড়া হনুমানসহ প্রাইমেট (বানরগোত্রীয়) গোত্রের প্রাণীরা। অথচ এসব প্রাণী রক্ষায় তেমন কোনো উদ্যোগ নেই। এ দেশের প্রকৃতিতে থাকা প্রাইমেট গোত্রের প্রাণীর সংখ্যা বিপজ্জনকভাবে কমছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় পিটাছড়ায় অনুষ্ঠিত হয়ে গেছে প্রাইমেট ফেয়ার।
দেশে প্রাইমেট গোত্রীয় প্রাণী সংরক্ষণ এবং বন ও বন্য প্রাণী রক্ষায় জনসচেতনতা বাড়াতে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘পিটাছড়া বন ও বন্য প্রাণী সংরক্ষণ উদ্যোগ’। সহযোগিতায় ছিল জার্মানভিত্তিক সংগঠন প্লামলরিস ই ভি বাংলাদেশ। অনুষ্ঠান উদ্বোধন করেন খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা। উপস্থিত ছিলেন পিটাছড়া বন ও বন্য প্রাণী সংরক্ষণ উদ্যোগের প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেল ও বন্য প্রাণী গবেষক হাসান আল রাজি।
আয়োজকেরা জানান, প্রাইমেট গোত্র নিয়ে সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে এমন আয়োজন করা হয়। চার বছর ধরে লজ্জাবতী বানর, চশমাপরা হনুমান, মুখপোড়া হনুমানসহ বিভিন্ন প্রজাতির প্রাইমেট সংরক্ষণে নিয়মিতভাবে প্রাইমেট ফেয়ারের আয়োজন করা হচ্ছে।
বানর গোত্রের প্রাণীদের স্বভাব, বাসস্থানসহ নানা বিষয়ের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রকৃতিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনাও হয়।