শিরোনাম

খাগড়াছড়িতে গুলিবিদ্ধ ইউপিডিএফ সদস্য আটক

খাগড়াছড়ি সংবাদদাতা
খাগড়াছড়ি সংবাদদাতা
খাগড়াছড়িতে গুলিবিদ্ধ ইউপিডিএফ সদস্য আটক
ঝিমিত চাকমা

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার হাফছড়ি ইউনিয়নের পাইনংপাড়া থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আটক ইউপিডিএফ সদস্যের নাম ঝিমিত চাকমা। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, শুক্রবার সকালে পাইনংপাড়া এলাকায় দুটি সশস্ত্র দলের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেলে বন্দুকধারীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় ঝিমিত চাকমাকে আটক করা হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসআর/