শিরোনাম

জয়পুরহাটে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

জয়পুরহাট সংবাদাতা
জয়পুরহাট সংবাদাতা
জয়পুরহাটে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু
প্রতীকী ছবি

জয়পুরহাটের কালাইয়ে হানিফ পরিবহনের বাসের ধাক্কায় ধনেশ্বর মহন্ত (৭০) নামে এক বাইসাইকেল আরোহী মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট-বগুড়া সড়কের কালাই উপজেলার শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ধনেশ্বর মহন্ত হলেন জেলার কালাই উপজেলার আওড়া গ্রামের মৃত ফোরকান মহন্ত ছেলে।

ওসি রফিকুল ইসলাম জানান, নিজ বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে কালাই পাঁচশিরা বাজারে যাচ্ছিলেন ধনেশ্বর মহন্ত। পথে দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস বাইসাইকেলটিকে পিছন দিক থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বগুড়া নেওয়ার পথে তার মৃত্যু হয়।