আবরার হত্যা: আসামিপক্ষের আইনজীবী শিশির মনিরের বহিষ্কার দাবি রাশেদের

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহ সংবাদদাতা
আবরার হত্যা: আসামিপক্ষের আইনজীবী শিশির মনিরের বহিষ্কার দাবি রাশেদের
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (৮ অক্টোর) দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, জামায়াত-শিবির একদিকে আবরার ফাহাদের হত্যার প্রতিবাদ করবে, অন্যদিকে শিশির মনিরকে আসামিপক্ষের আইনজীবী হিসেবে কাজ করতে দিবে, এটা দ্বিচারিতা। জামায়াতের এই দ্বিচারিতা জনগণ জানে। আবরার হত্যার প্রতিবাদে মাঠে সবাই নেমেছিলো। এমনকি শিবিরও প্রোগ্রাম করেছে, এনসিপিও প্রোগ্রাম করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো আবরার হত্যা মামলায় আসামিদের আইনজীবী হয়েছিলেন শিশির মনির, তিনি জামায়াতের আইনজীবী। একই সঙ্গে তিনি জামায়াতের এমপি প্রার্থী ছিলেন।

তিনি বলেন, জামায়াতের আইনজীবী শিশির মনির যখন আবরারের আসামিদের আইনজীবী হন তখন শিবির কোন লজ্জায় রাজপথে প্রোগ্রাম করে? সেই প্রশ্ন আমি রাখলাম। দেখবেন জুলাইয়ের সময় এই শিশির মনিরেরা রাজপথে নামেননি। তৎকালীন জুলাইয়ের পক্ষে তার ফেসবুকে কোনো পোস্ট আছে কি না আমার সন্দেহ আছে। তার প্রোফাইলটা পর্যন্ত লাল করা হয়নি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, হাসিনা পালিয়ে গেছে। কোনো ডিসেম্বরেই সে আর ফিরবে না। এছাড়া, আওয়ামী লীগকে ক্ষমা করার কোনো সুযোগ নেই।

/এসবি/