কেউ আইনের ঊর্ধ্বে নয়: ইশরাক ইস্যুতে আইনমন্ত্রী

ঝিনাইদহ সংবাদদাতা

মুক্তিযোদ্ধাবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ ইস্যুতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘কেউ যদি মানুষের প্রত্যাশা পরিপন্থী কোনো কাজ করে, সে বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত ব্যবস্থা নেবেন। সরকারের যত কাছের কেউই হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়।’
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এসব কথা বলেন। এর আগে মন্ত্রী জেলার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) নতুন ভবন উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, কেউ মানুষের প্রত্যাশার পরিপন্থি কোনও কাজ করলে, তিনি যত কাছের হোন না কেন, তার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে এমন সিদ্ধান্তের দৃষ্টান্ত রেখেছেন। আর আমরা কেউই আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং এটা আমাদের সবার মাথায় রাখতে হবে।’
এর আগে, সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী। সভায় হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন, জনবল সংকট নিরসন ও সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে নানা সরকারের পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন