বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা দেওয়ার ঘটনায় আটক ১

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহ সংবাদদাতা
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা দেওয়ার ঘটনায় আটক ১
আটক আব্দুর রহমান

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা দিয়ে অবমাননার ঘটনায় আব্দুর রহমান ওরফে সম্রাট নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কাঞ্চননগর এলাকা থেকে ওই যুবককে আটক করে ঝিনাইদহ সদর থানা পুলিশ ।

আটক আব্দুর রহমান কাঞ্চননগর এলাকার মৃত শাহাদাৎ হোসেনের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, ঘটনার পর জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করে। সিসিটিভি ফুটেজ দেখে আব্দুর রহমান ওরফে সম্রাটকে শনাক্তের পর আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

/এফআর/