চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালকসহ আহত ২

যশোর সংবাদদাতা

যশোর-নড়াইল মহাসড়কে একটি চলন্ত কাভার্ডভ্যান লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে গাড়ির চালক রাজিব হোসেন (৪৫) ও সহকারী হৃদয় হোসেন (৪০) আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে যশোর সদর উপজেলার হামিদপুর নুরিতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে রাজিব ও একই এলাকার জনি শেখের ছেলে হৃদয়। তারা ২ জনই বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো-ট-২২-৩৭২৭) যশোরের দিকে যাচ্ছিল। ভোরে হামিদপুর নুরিতলা এলাকায় পৌঁছালে সড়কের পাশের একটি কলাবাগান থেকে চার-পাঁচজন দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে ২টি পেট্রোল বোমা বিস্ফোরক নিক্ষেপ করে। এর মধ্যে একটি কাভার্ডভ্যানের বডিতে আঘাত করে। অন্যটি খোলা জানালা দিয়ে চালকের কেবিনে ঢুকে বিস্ফোরিত হয়। এতে কেবিনে আগুন ছড়িয়ে পড়ে। আকস্মিক হামলায় চালক রাজিব নিয়ন্ত্রণ হারালে কাভার্ডভ্যানটি সড়ক থেকে ছিটকে পাশের একটি বাগানে ঢুকে যায়। খবর পেয়ে চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের টহলদলের সদস্যরা আহত চালক ও তার সহকারীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাভার্ডভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনেন।
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. মাশহারুল হক ইমন বলেন, আগুনে চালক রাজিবের মুখমণ্ডল, পিঠ ও হাতের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তার শারীরিক অবস্থা কিছুটা গুরুতর। অন্যদিকে, ভাঙা কাচের আঘাতে সহকারী হৃদয়ের মুখ ও হাতে ক্ষত সৃষ্টি হয়েছে। ২ জনকেই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, চলন্ত কাভার্ডভ্যানে হামলার বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। জড়িতদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক দল কাজ করছে।

মুকসুদপুর থানায় আগুন দিলো আ.লীগ