শিরোনাম

জামালপুরের উন্নয়নে মেগা প্রকল্পের পরিকল্পনা রয়েছে: বিমান প্রতিমন্ত্রী

জামালপুর সংবাদদাতা
জামালপুরের উন্নয়নে মেগা প্রকল্পের পরিকল্পনা রয়েছে: বিমান প্রতিমন্ত্রী
জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সিটিজেন জার্নাল

বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘জামালপুরে নতুন শিল্প কারখানা স্থাপন এবং মেডিকেল কলেজ, কামালপুর স্থল বন্দর ও লাউচাপড়া পর্যটন কেন্দ্রসহ জামালপুর জেলা সার্বিক উন্নয়নে মেগা প্রকল্পের পরিকল্পনা রয়েছে। নদী ভাঙনসহ গ্রামীণ জনপদের উন্নয়নে ব্যাপক গুরুত্ব দেওয়া হবে।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের ৭টি উপজেলায় দৃশ্যমান প্রকল্প বাস্তবায়ন করা হবে। জেলার পাঁচটি সংসদীয় আসনেই বিএনপি প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। জামালপুরের উন্নয়নে আমরা এক সঙ্গে কাজ করবো।’

তিনি জামালপুর জেলার উন্নয়নে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর-৩ আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক ইউসুপ আলী, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক মুকুল রানা, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান।

/এমআর/